শেরপুর শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।
পুলিশ জানিয়েছে, সদরে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরবর্তীতে নতুন করে মিছিলের প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকেলে শেরপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
(সূত্র: বার্তা বাজার / শেরপুর সদর থানা পুলিশ)

0 মন্তব্যসমূহ